ডিপিএল: লতার সেঞ্চুরিতে খেলাঘরের বিশাল জয়
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১০ এএম, ২৯ মে ২০২৩ সোমবার
অধিনায়ক লতা মন্ডল
অধিনায়ক লতা মন্ডলের সেঞ্চুরিতে জয় দিয়ে নারী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) যাত্রা শুরু করলো খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খেলাঘর ২৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে কেরানিগঞ্জ নারী ক্রিকেট একাডেমিকে।
ব্যাট হাতে ৯টি চারে ১০১ বলে অপরাজিত ১০০ রান করেন লতা। তার ব্যাটিং নৈপুন্যে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৮১ রান করে খেলাঘর। লতা ছাড়াও খেলাঘরের পক্ষে তাজ ৫২ ও ওপেনার দিলারা আকতার ৪৭ রান করেন।
জবাবে খেলাঘরের বোলারদের তোপে ৩৪ ওভারে মাত্র ৩৬ রানে অলআউট হয় কেরানিগঞ্জ। খেলাঘরের পক্ষে ফাহিমা খাতুন ৭ ওভারে ৩ রানে ৪টি উইকেট নেন। ৭ ওভারে ৭ রানে ৩ উইকেট নেন সানজিদা আকতার মেঘলা।
কেরানিগঞ্জের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অংকের কোটা পার করতে পারেন। অধিনায়ক শাহনাজ পারভিন ১০ রান করেন।
এদিকে, টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপির এক নম্বর মাঠের ম্যাচে আবাহনী ৬ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে।
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করে সিটি ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন তমালিকা সুমনা। আবাহনীর সোনিয়া ১৩ রানে ৪ উইকেট নেন। ইসমাহ তানজিম ২০ রানে নেন ২ উইকেট।
জবাবে ৩২ দশমিক ২ ওভারে ৪ উইকেটে ১২৫ রান করে ম্যাচ জিতে আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানে অপরাজিত থাকেন শম্পা। সিবানি সিং অপরাজিত থাকেন ৩২ রান।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











