ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২২:৪৮:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ডেঙ্গু ছড়িয়ে পড়ছে অন্য জেলাতেও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৬ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ জন রোগী হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের উপপরিচালক মুসা আল মুনসুর জানান, আজ শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ২৮ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে।

এ ছাড়া অন্য রোগীদের মাঝে যাতে এই জীবাণু ছড়িয়ে না পরে তাই ডেঙ্গু আক্রান্তদের মশারি দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় রাখা হয়েছে বলেও জানান এই উপপরিচালক।

ডাক্তার আরিফুর রহমান জানান, গত তিন দিনে জ্বরে আক্রান্ত হয়ে বেশ কিছু রোগী ভর্তি হন এই হাসপাতালে। তাদের মধ্যে ২৮ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে। তারা হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গত বছরের তুলনায় এই বছরে ডেঙ্গুর হার তুলনামূলক অনেক বেশি বলেও জানান তিনি।

তবে এই রোগীদের মধ্যে অধিকাংশই সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফিরেছেন বলেও জানান এই চিকিৎসক।

বগুড়া পৌরসভার মেয়র একেএম মাহবুবর রহমান বলেন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশে শনিবার থেকে ডেঙ্গু নিধনে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।