ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৯:০০:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

ডেঙ্গু জ্বরে মারা গেলেন নারী ডাক্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম তানিয়া সুলতানা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ডেঙ্গু শক সিনড্রোমের কারণে তিনি মারা যান।

ড. তানিয়া ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট ২ এর শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, গত বুধবার তানিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রথমে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তাকে স্থানান্তর করা হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।  কিন্তু সেখানেই তিনি ডেঙ্গু শক সিনড্রোমের কারণে মারা যান।

এর আগে গত রোববার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন মারা যান। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।