ডেঙ্গু নিয়ে ঢাকার বাইরে যে পাঁচ জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ এবার শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরে কয়েকটি জেলায়ও দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে খুলনা, চট্টগ্রাম, পিরোজপুর, ময়মনসিংহ ও গাজীপুরে ডেঙ্গুর সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে সাড়ে ২৬ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৭৬ জন। এর মধ্যে শুধু আগস্টের প্রথম ১৯ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১১ হাজার রোগী। অথচ জুলাই মাসে ভর্তি হয়েছিলেন ৯ হাজার ২০০-এর বেশি রোগী।
ঢাকার বাইরে আক্রান্তের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে খুলনা জেলা। চলতি বছর এখন পর্যন্ত জেলাটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০০-এর বেশি মানুষ। মৃত্যুর সংখ্যাতেও খুলনা সবার ওপরে। এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম জেলা। সেখানে এ বছর এখন পর্যন্ত ১ হাজার ৩৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন তিনজন।
আক্রান্তের হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে পিরোজপুর। জেলাটিতে এ বছর ১ হাজার ২০০-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন একজন।
চতুর্থ অবস্থানে রয়েছে ময়মনসিংহ জেলা। সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৪ জন। এ জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ছয়জনের।
ঢাকার আশপাশের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে গাজীপুরে। চলতি বছর সেখানে ৭২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত জেলাটিতে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঢাকাতেই এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। রাজধানীতে জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সাত হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩৪ জন। তবে ঢাকার বাইরে কয়েকটি জেলায় আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ডেঙ্গুর বিস্তার নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল








