ডেঙ্গুজ্বরে আরও একজন স্কুলছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রুবাইয়া আক্তার নামে মানিকগঞ্জের এক স্কুলছাত্রী মারা গেছে। শুক্রবার রাতে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রুবাইয়া আক্তার মানিকগঞ্জের শিবালয় উপজেলার আব্দুর রশীদের মেয়ে। সে স্থানীয় রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহাম্মেদ বলেন, শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
মানিকগঞ্জ জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নারগিস আক্তার বলেন, শুক্রবার দুপুর সোয়া একটার দিকে রুবাইয়াকে জেলা হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ পর্যন্ত ছয়জন ডেঙ্গু রোগী মানিকগঞ্জ থেকে ঢাকায় নেওয়ার পর এবং একজন মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে জানান এই নার্স।
গত ৪ আগস্ট ২৭ দিনের শিশু সন্তান রেখে মানিকগঞ্জের মমতাজ চক্ষু হাসপাতালের নার্স চামেলী বেগম (২৮) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায়।
মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, জেলায় মোট ১ হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতালে ৭২ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, ঘিওরে পাঁচজন এবং সাটুরিয়ায় আটজন রোগী ভর্তি রয়েছেন।
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি



