ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১:৪৮:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১২ জুলাই ২০২৫ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৯১ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১২৮ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। 

এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৩ জন, (সিটি করপোরেশন বাদে) রাজশাহী বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে ৩৯ জন খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন ও রংপুর বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৯ জন পুরুষ ও ২৬ জন নারী। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৪৬০ জন।