ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২৩:২৫:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

ডেঙ্গুতে প্রাণহানী ১, হাসপাতালে ভর্তি ৬১৫ জন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে ৯৭ জনের প্রাণ গেলো। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

সেখানে আরও বলা হয়েছে, গত একদিনে সারা দেশে নতুন করে ড্ঙ্গেু আক্রান্তদের মধ্যে কমপক্ষে ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অর্ধেকই ভর্তি হয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৩৭ জন।

এর বাইরে, ঢাকা বিভাগের অন্য জেলার হাসপাতালে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, খুলনায় ৬০ জন, বরিশালে ২৪ জন, রাজশাহীতে ১৩ জন, ময়মনসিংহে ছয় জন এবং রংপুর বিভাগে দুই জন ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২৮৫ জন মানুষ।

আর মারা যাওয়া ৯৭ জনের মধ্যে ৫১ দশমিক পাঁচ শতাংশ নারী এবং ৪৮ দশমিক পাঁচ শতাংশ পুরুষ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।