ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ০:৫৩:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ডেঙ্গুতে শ্রীলঙ্কায় ৭৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছর শ্রীলঙ্কায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, দেশটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয় ৫৫ হাজারের বেশি মানুষ।এপিডেমিওলজি ইউনিটের বরাত দিয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) শ্রীলঙ্কার তথ্য বিভাগ এটি জানায়।

তারা জানায়, ১৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে ৫৫ হাজার ৮৯৪ জন ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। সবচেয়ে বেশি ১১ হাজার ৮৫৪ জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয় কলম্বোতে। এছাড়া, কলম্বোর উপশহর গাম্পাহায় আট হাজার ৯৭৬ জন ও কালুতারা উপশহরে পাঁচ হাজার ৪৫৬ আক্রান্ত হয়েছে।

এপিডেমিওলজি ইউনিট জানায়, তারা ৫টি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা শনাক্ত করেছে। এগুলোর মধ্যে রয়েছে- পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কলম্বো, গাম্পাহা, গল, কালুতারা ও দক্ষিণ মধ্যাঞ্চলের রত্নাপুরা।

মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর এখন পর্যন্ত যতোজন মারা গেছেন তা ‘আশঙ্কাজনক’; কেননা গত বছর ৫৮ জনের মৃত্যু হয়েছিলো।
মাত্র ১০ মাসে আশঙ্কাজনক হারে ৭৪ জন মারা গেছে। অথচ গত বছর পুরো ১২ মাসে মাত্র ৫৮ জনের মৃত্যু হয়।

এদিকে, কারো যদি খুব জ্বর, অনিয়ন্ত্রিত বমি, তলপেটে ব্যথা, মাথা ঘোরার পাশাপাশি প্রশাব কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়, তা দ্রুত চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

-জেডসি