ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ২১:৩০:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯৫

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে এ রোগে আক্রান্ত হয়ে আরও ৩৯৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫০ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪ জন রয়েছেন।

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৯৩ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২২ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২০ হাজার ৭৪৪ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন।