ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৯:১৬:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ডেসকোতে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫১ এএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব পদ লোক নেবে : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) পদে ৬৭ জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) ৩ জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) ৪ জন, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) ২৩ জন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) ৪ জন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) ৬ জন, সাবস্টেশন অ্যাটেনডেন্ট ৭ জন, অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার ২ জন, অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান ১২ জন ও ২ জন স্পেশাল গার্ড নিয়োগ দেওয়া হবে।

আবেদন ফি : পদ ভেদে ১,৫০০ ও ১০০০ টাকা। ডাচ্​বাংলা ব্যাংকে লিমিটেডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।

বেতন ও সুবিধা : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) পদের বেতন ৫১,০০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) পদের বেতন ৫১,০০০ টাকা। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) পদের বেতন ৩৯,০০০ টাকা।

সাবস্টেশন অ্যাটেনডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার পদের বেতন ২৪,০০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান পদের বেতন ২৩,০০০ টাকা ও স্পেশাল গার্ড পদের বেতন ১৮,০০০ টাকা।

এ ছাড়া সব পদের ক্ষেত্রে মূল বেতনের ৫০-৬০ শতাংশ বাসাভাড়া, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া : আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১৩ জুন, ২০২২।