ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:১৪ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-স্লোগানে প্রতিবছরের মতো শুক্রবার থেকে শুরু হয়েছে ১৬তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এতে পুরুষের পাশাপাশি প্রায় ৩৫ জন নারী পরিচালক অংশগ্রহণ করছেন।
রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ভারতীয় চলচ্চিত্র পরিচালক গিরিস কাসারাভ্যালি ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
উৎসবে বাংলাদেশসহ মোট ৬৪টি দেশের ২১৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উল্লেখযোগ্য অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, চেক রিপাবলিক, মাদাগাস্কার, থাইল্যান্ড, মঙ্গোলিয়া, সার্বিয়া, তুর্কি, স্পেন, জর্ডান্ প্যালেস্টাইনসহ আরো অনেক দেশ রয়েছে।
উৎসবে চলচ্চিত্র প্রদর্শিত হবে এশিয়ান কম্পিটিশন বিভাগ, রেস্ট্রোস্পেক্টিভ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, উইমেন ফিল্ম মেকার সেশনসহ শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট এ আটটি ক্যাটাগরিতে।
১৫ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তন ভেন্যুতে বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে অপর্ণা সেন পরিচালিত ‘সোনাটা’ ছবিটি।
এবারের আসরে যৌথভাবে জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তন, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স হলে ৬০টি দেশের ১৭০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
রেইনবো চলচ্চিত্র সংসদ রয়েছে এই আয়োজনের নেপথ্যে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলোর কর্মকর্তা, রেইনবো চলচ্চিত্র সংসদ এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উৎসবে অংশ নেবেন। বিভিন্ন দেশের নাগরিকরাও এতে দর্শক হিসেবে অংশ নেবেন।
এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আজ শনিবার থেকে শুরু হয়েছে ‘চতুর্থ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স’। নারী চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে দুই দিনব্যাপী এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।
এছাড়া উৎসবের অংশ হিসেবে প্রথমবারের মতো আগামী ১৫-১৬ জানুয়ারি ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর আয়োজন এবং আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন-এর সহযোগিতায় ‘প্রথম এশিয়ান ফিল্ম ক্রিটিকস অ্যাসেম্বলি’ অনুষ্ঠিত হবে, যেখানে এশীয় অঞ্চলের প্রায় ২০টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র সমালোচক অংশগ্রহণ করবেন।
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











