ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ০:১১:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর নার্গিস গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) গুলশান থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর হাজেরা খাতুন নার্গিসকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। আইনি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (০১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন হাজেরা খাতুন। তিনি দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।