ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৫:৪২:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

ঢাকা-জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১ জুন ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ভারতের নিউ জলপাইগুড়ি রুটে চলাচলের জন্য ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার পরে ট্রেনটি যাত্রা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং ভারতীয় রেলমন্ত্রী আশ্বিনি বৈষ্ণব। উদ্বোধনের ১৪ মাস পর এ ট্রেন চলাচল শুরু করলো।

এর আগে, ২০২১ সালের ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করেন। তবে করোনাসহ নানা কারণে শুরু হয়নি চলাচল।

জানা গেছে, মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে চলাচল করবে। ট্রেনটি হলদিবাড়ি (ভারত)- চিলাহাটি (বাংলাদেশ) রুট দিয়ে চলাচল করবে। 

এ ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট। নিউ জলপাইগুড়ি ছাড়বে ১১:৪৫ (আইএসটি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছাবে ২২:৩০ ( বিএসটি)। একইভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে ২১:৫৯ (বিএসটি) নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ৭:১৫ মিনিট।

ট্রেনটি সপ্তাহে দুই দিন চলাচল করবে। ভারত থেকে রবি ও বুধবার, বাংলাদেশ থেকে সোম ও  বৃহস্পতিবার। ট্রেনের ভাড়া এসি বার্থ ৫ হাজার ২৫৫, এসি সিট ৩ হাজার ৪২০, এসি চেয়ার  ২ হাজার ৭৮০ টাকা।