ঢাকা টেস্ট: প্রথম দিন শেষ হলো আলোর বিপত্তিতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
ঢাকা টেস্টের প্রথম দিন শেষ হলো আলোক স্বল্পতায়। খেলা হয়েছে মাত্র ৫৭ ওভার। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সফরে এটিই তার প্রথম টস জয়।
বাংলাদেশ দলে অভিষেক হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। দলে ফেরেন সাকিব আল হাসান এবং দুই বছর পর প্রত্যাবর্তন হয় পেসার খালিদ আহমেদের।
ব্যাট করতে নেমে দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের ব্যাটে শুরুটা দুর্দান্ত হয় পাকিস্তানের। দুজনে থিতু হয়ে যান চট্টগ্রাম টেস্টের মতোই। তবে সফরকারীদের ওপেনিং জুটিতে আঘাত হানেন চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট পাওয়া তাইজুল ইসলাম। ১৮.৩ ওভারের সময় দলীয় ৫৯ রানের মাথায় শফিককে ২৫ (৫০) রানে বোল্ড করে ফেরান সাজঘরে।
২৫তম ওভারের শেষ বলে আবারও সেই তাইজুল এনে দেন স্বস্তি। প্রথম টেস্টে ১৩৩ আর ৯১ রানের ইনিংস খেলা আবিদ আলীকে ৩৯ (৮১) রানে বোল্ড করে ফেরান।
মধ্যাহ্ন বিরতিতে যাবার আগে পাকিস্তান সংগ্রহ করে ৩১ ওভারে ২ উইকেটে ৭৮ রান। বিরতি থেকে ফেরার পর ১৩ ওভার খেলা শেষেই আসে বৃষ্টি। খেলা বন্ধ থাকে প্রায় আধঘণ্টা। বৃষ্টি শেষে ৪৪ ওভারে ১২৩ রানে খেলা শুরুর পর আর খেলা হয়নি বেশিক্ষণ।
১৩ ওভার খেলতেই দুই আম্পায়ার সিদ্ধান্ত নেন খেলা বন্ধ করতে। ৫৭ ওভারের মাথায় আলোক স্বল্পতায় খেলা বন্ধ হলে পুনরায় আর বল মাঠে গড়ানো সম্ভব হয়নি। তবে এসবের মাঝেও অর্ধশতক তুলে নেন বাবর আজম। দিন শেষে বাবর ৬০(৯৯) ও আজহার আলী অপরাজিত থেকেছেন ৩৬ (১১২) রানে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











