ঢাকা টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
তিন টি-টোয়েন্টি সিরিজের পর চট্টগ্রাম টেস্টেও হার। পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে বাংলাদেশের প্রাপ্তি বলতে যেন নেই কিছুই। শেষ সুযোগ হিসেবে এখন কেবল বাকি আছে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে পাকিস্তান সিরিজ।
মিরপুরে আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে ম্যাচটি। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে চট্টগ্রামে বেশ লড়াই করে বাংলাদেশ।
কিন্তু শেষদিনের ব্যর্থতায় ম্যাচ হারতে হয় ৮ উইকেটের বড় ব্যবধানে। ওই ম্যাচের একাদশে এবার তিনটি রদবদল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
আগের টেস্টের স্কোয়াডে না থাকা সাকিব আল হাসান এই ম্যাচের একাদশে ফিরছেন অনেকটা অনুমিতভাবেই। এছাড়া অভিষেক হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের।
সম্ভাবনা থাকলেও ফেরেননি তাসকিন আহমেদ। প্রথম টেস্টের একাদশে থাকা পেসার আবু জায়েদ রাহী বাদ পড়েছেন এই ম্যাচে। তার জায়গায় ঢুকেছেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ।
দুই দলের একাদশ:
বাংলাদেশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ হোসেন।
পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











