ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৯:০৩:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকা টেস্টের টানা দুদিন ভেসে যায় বৃষ্টিতে। মঙ্গলবার চতুর্থ দিনের খেলাও মাঠে গড়াতে বিলম্ব হয়। তবে, আশার ব্যাপার হচ্ছে সকাল থেকে বৃষ্টির প্রভাব কম থাকায় অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ১০টা ৫০ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হয়। 

চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু আউটফিট ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু হতে দেরি হয়। তবে সকালেই ক্রিকেটাররা মাঠে এসে পৌঁছান। সবকিছু ঠিক থাকলে অন্তত ৮৬ ওভার খেলা চালানোর লক্ষ্য রয়েছে।

এর আগে সোমবার কোনো বল না গড়িয়েই পরিত্যক্ত হয় টেস্টের তৃতীয় দিনের খেলা। ওইদিন সকাল থেকে বৃষ্টি দেখে খেলোয়াড়দের টিম হোটেলেই থাকার নির্দেশনা দেন ম্যাচ রেফারি। এদিন মাঠেই আসেননি সাকিব-মুমিনুলরা। টিম হোটেলে সময় কেটেছে পাকিস্তান দলেরও। শেষ পর্যন্ত দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।