ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১০:৪৭:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ঊর্মি ও রাকিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ২৮ অক্টোবর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল শাখা সভাপতি খাদিজা আক্তার ঊর্মি ও সূর্যসেন হল শাখা সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক দুটি দল অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।

রোববার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাবির শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি ও সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ঊর্মির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করেছে ডিবি। দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপির এ কর্মকর্তা।