ঢাকা মেডিকেলে ডেঙ্গুতে বেশি মৃত্যু, দ্বিতীয় কুর্মিটোলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
দেশজুড়ে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়লেও সবচেয়ে ভয়াবহ চিত্র রাজধানীর বড় হাসপাতালগুলোতেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একাই মারা গেছেন ৩৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আরও ১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এসব হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে না পারায় মৃত্যুর হার তুলনামূলক বেশি হচ্ছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. হালিমুর রশিদ জানান, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ২০–৩০ বছর বয়সী রোগীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি হলেও মৃত্যুর ঘনত্ব রাজধানীর বড় হাসপাতালগুলোতেই বেশি। শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন ৩৩ জন রোগী। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন ১৪ জন।
তিনি বলেন, ডেঙ্গুর ডেথ রিভিউ চলমান রয়েছে। এখন পর্যন্ত ১১৪টি ডেথ রিভিউ সম্পন্ন হয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে, বড় হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় মৃত্যুর সংখ্যাও বেশি।
হালিমুর রশিদ আরও জানান, ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মারা গেছেন ৫৭ জন, ৪৮ ঘণ্টার মধ্যে মারা গেছেন ৭৮ জন। অনেকে ভর্তি হওয়ার সময়েই গুরুতর অবস্থায় থাকেন। এছাড়া মারা যাওয়া রোগীদের প্রায় ৪০ শতাংশের অন্যান্য দীর্ঘমেয়াদি রোগ ছিল।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, আমরা যত ব্যবস্থাপনা নেই, জনগণ সচেতন না হলে এ রোগ নিয়ন্ত্রণ করা কঠিন। তবে স্বীকার করতে হবে, বড় হাসপাতালে অতিরিক্ত চাপ তৈরি হলে সেবা দেওয়ায় সীমাবদ্ধতা তৈরি হয়। এতে দ্রুত চিকিৎসা জটিল হয়ে পড়ে।
তিনি আরও জানান, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগী বেড়েছে তবে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় রোগী ও মৃত্যুর সংখ্যাও বেশি হচ্ছে।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, বড় হাসপাতালে চাপ সামলাতে আলাদা টিম গঠন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত প্লুইড মজুদ রাখা হয়েছে, যাতে চিকিৎসায় কোনো ঘাটতি না হয়।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার








