ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১২ আগস্ট ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এতে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিট থেকে মশাখালী এলাকায় আটকে আছে। সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশনের অবস্থান। সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে ট্রেনটি সেখানে আটকে ছিল।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, মশাখালী স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে তারা ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। আজ সকালে অবস্থান কর্মসূচি পালনের সময় রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামানো হয়।
আন্দোলনকারীদের দাবি, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ। এখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন। তিনি বলেন, পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল











