ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৪:৪৯:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচন আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গণমাধ্যম কর্মীদের সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার।

আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এর পর দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন- নয়া দিগন্তের ইদ্রিস মাদ্রাজি, সমকালের জাকির হোসেন ইমন এবং যুগান্তরের মামুন ফরাজি।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন- বাংলাভিশনের নাসরীন গীতি, ডিবিসির মুক্তাদির অনিক এবং দৈনিক আমাদের সময়ের আবুল হাসান হৃদয়।

জানা গেছে, এবার নির্বাচনে ডিএসইসির মোট ভোটার এক হাজার ৮০ জন। কার্যনির্বাহী কমিটির ২১টি পদে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীসহ মোট ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।