ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২২:৪২:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২৬ জুলাই ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে এবার বাংলাদেশের বড় পর্দায় দেখা যেতে পারে। ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে জোর গুঞ্জন, নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য তার নাম আলোচনায় রয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি নন সংশ্লিষ্টরা।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দুই বাংলায় জনপ্রিয়তা পান মধুমিতা। এরপর ‘চিনি’সহ একাধিক সিনেমা ও ওয়েব কনটেন্টে কাজ করে নিজের অবস্থান আরও শক্ত করেন। বাংলাদেশে এর আগে বড় পর্দায় কাজ না করলেও, ২০১৬ সালে এনটিভির ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। ‘গুলশানের চামেলি’-তে অভিনয় করলে সেটিই হবে বাংলাদেশের চলচ্চিত্রে তার প্রথম সিনেমা।

জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে ঘিরে নির্মিত হবে ‘গুলশানের চামেলি’। ছবির গল্পে কেন্দ্রীয় চরিত্র একজন নারী, যাকে ঘিরেই এগোবে পুরো কাহিনি। নির্মাতা মোহাম্মদ ইকবাল বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২০ সালেও ‘গুলশানের চামেলি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার নতুন পরিকল্পনায় সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।