ঢাকায় ছিনতাইকারীর কবলে মা, কোল থেকে পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
আজ সোমবার সকালে ঢাকার দয়াগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় সাতমাসের শিশু সন্তান হারিয়েছেন এক দম্পতি। এক সন্তানকে সুস্থ করে তুলতে শরীয়তপুর থেকে ঢাকায় এসেছিলেন শাহ আলম-আকলিমা বেগম দম্পতি। কিন্তু ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে পড়ে হারালেন তাদের সাত মাসের আরেক শিশু সন্তান।
সোমবার সকালে ঢাকার দয়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ``এই দম্পতি তাদের ২ বছরের বড় ছেলে আলামিনকে চিকিৎসা করাতে শরীয়তপুর থেকে সোমবার সকালে ঢাকায় আসেন। সদরঘাটে নেমে বাবা শাহ আলম আলামিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালে যান। মা আকলিমা বেগম ছোট ছেলে ৭ মাসের আরাফাতকে নিয়ে শনির আখড়ায় বোনের বাড়িতে রওনা হন।``
আকলিমার বরাত দিয়ে তিনি জানান, ``রিক্সায় করে যাওয়ার সময় দয়াগঞ্জ মোড়ে ছিনতাইকারীরা আকলিমার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এ সময় তার কোলে থাকা শিশু আরাফাত রাস্তা পড়ে যায়। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।``
শিশুটির মাথা ও মুখে জখম ছিল বলে তিনি জানান।
ঢাকায় বেশ কয়েকটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র রিক্সা বা বাসে চলন্ত যাত্রীদের ব্যাগ বা মোবাইল টান দিয়ে ছিনতাই করে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
কয়েক বছর আগে ঢাকার ধানমণ্ডি এলাকায় একজন রিক্সাযাত্রী গৃহবধুর ব্যাগ ছিনতাইয়ের সময় তাকে কয়েকশ গজ টেনে হিচড়ে নিয়ে যায় গাড়িতে থাকা ছিনতাইকারীরা, যে ঘটনা সারাদেশে ব্যাপক আলোড়ন তুলেছিল।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, ছিনতাইকারীদের তারা গ্রেফতারের চেষ্টা করছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






