ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৩:৫১:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ঢাকার উত্তর-দক্ষিণে ভোট: এগিয়ে আতিক-তাপস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ঢাকার উত্তর-দক্ষিণে ভোট : এগিয়ে আতিক-তাপস

ঢাকার উত্তর-দক্ষিণে ভোট : এগিয়ে আতিক-তাপস

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।

ঢাকা উত্তর : সর্বশেষ প্রাপ্ত ফলাফলে আতিকুল ইসলাম ৩৩ হাজার ১০২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২১ হাজার ৮৪৬ ভোট।

ঢাকা দক্ষিণ : সর্বশেষ প্রাপ্ত ফলাফলে ১ লাখ ১২ হাজার ১৩৫ ভোট পেয়ে এগিয়ে আছেন ফজলে নূর তাপস। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ৫০ হাজার ৯৭৪ ভোট।

আজ শনিবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ফলাফল ঘোষণা শুরু হয়।

দেশে এবারই প্রথম পুরো ভোট ইভিএমে গ্রহণ করা হয়েছে। ভোটারদের উপস্থিতি বেশ কম ছিল। বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের উপস্থিতিও কম দেখা গেছে।
বিএনপির অভিযোগ, অনেক জায়গায় তাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। বিএনপি প্রার্থীরা তাদের অভিযোগ লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে পেশ করেছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ।

এবারের সিটি নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থী হয়েছেন ছয়জন। কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত আসনে ৭৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তর সিটিতে ওয়ার্ড রয়েছে ৫৪ টি।

আর ঢাকা দক্ষিণে সাতজন মেয়র পদের জন্য লড়ছেন। কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী হয়েছেন ৮২ জন। দক্ষিণে ৭৫টি ওয়ার্ড।

ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন এবং দক্ষিণ সিটিতে মোট ভোটার ২৪ লাখ ৩ হাজার ১৯৪ জন। উত্তরে ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩১৮টি এবং দক্ষিণে ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি।