ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২:৪৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে লাহোর

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি  

সংগৃহীত ছবি  

ঢাকার বাতাস আজ সহনীয় পর্যায়ে আছে। গতকালের চেয়ে রাজধানী ঢাকা শহরের বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টির কারণে বাতাসের মান বেড়েছে বলে অনুমান করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৯টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ৬৬। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৭।

আজ বায়ুদূষণে শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান ১৬৭, যা সবার জন্য ক্ষতিকর বাতাসের নির্দেশক। দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো  ইন্দোনেশিয়ার জাকার্তা, ফিলিপাইনের ম্যানিলা, সৌদি আরবের রিয়াদ, চিলের সেন্টাগো। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৫২, ১৩৯, ১৩৭,১২৯।

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।