ঢাকার রাজপথে ছাত্র-জনতার উল্লাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৩ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
সরকারের পদত্যাগ দাবির এক দফা দাবি আদায়ে ঢাকার রাজপথ দখলে নিয়েছেন ছাত্র-জনতা। দেশের বিভিন্ন এলাকা থেকে জনস্রোত এসে মিশছে শাহবাগে। ছাত্র-জনতার স্বতস্ফূর্ত আন্দোলনে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা। ঢাকার রাজপথে উল্লাসে ফেটে পড়ছেন তারা।
সোমবার (৫ জুলাই) বেলা ১১টা থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে জড়ো হতে শুরু করেন ছাত্র-জনতা। বেলা গড়িয়ে দুপুর হলে মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে রাজধানী। শাহবাগ, যাত্রাবাড়ী, গাবতলী, উত্তরা, আজমপুর, বাড্ডা, রামপুরা, মহাখালী, শহীদ মিনার, খিলগাঁওসহ বিভিন্ন এলাকা দখলে নিয়ে নেন ছাত্র-জনতা।
শিক্ষার্থী ও জনতা শেখ হাসিনার সরকারের পদত্যাগ, গুলি করে শিক্ষার্থী ও জনতাকে হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি করছেন। একই সঙ্গে দেশে সুশাসন ফিরিয়ে আনার দাবিও জানাচ্ছেন।
জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রথম সপ্তাহ রাজধানীর শাহবাগ ঘিরে শান্তিপূর্ণ আন্দোলন চলে। ১৪ জুলাই পুলিশ ও ছাত্রলীগের হামলায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এরপর দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে।
সারাদেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে এ আন্দোলন। বাড়তে থাকে প্রাণহানি। ছাত্রদের সঙ্গে রাস্তায় নেমে আসেন সর্বস্তরের মানুষ। অবশেষে সরকার পতনের এক দফা দাবি নিয়ে ৪ জুলাই রাস্তায় নেমে আসেন ছাত্র-জনতা।
শেখ হাসিনার গোপনে চলে যাওয়া খবরে স্লোগানে স্লোগানে মুখরিত আন্দোলনকারী ছাত্র জনতা। এসময় তাদের স্লোগান শোনা যায়, 'স্বৈরাচারের পতন হয়েছে'; 'পলাইছে রে পলাইছে শেখ হাসিনা পলাইছে'; 'স্বৈরাচার পলাছে'।
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী