ঢাকায় আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অ্যাডভোকেট হিসেবে বাংলাদেশ সফরে আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। এটি হবে বেলজিয়ামের কোনো রানির প্রথম বাংলাদেশ সফর।
আগামী ৬ ফেব্রুয়ারি তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন রানি মাথিল্ডে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বেলজিয়ামের রানি ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুযারি পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। জাতিসংঘের মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি মাথিল্ডে। তিনি এসডিজি বাস্তবায়নের কাজে আসছেন। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বা অনুপ্রেরণা যোগাতে তাদের ভূমিকা থাকে। কেননা মানুষ তাদের কথা শোনে। ওই উদ্দেশে রানি বাংলাদেশে আসছেন।
সোমবার (৩০ জানুয়ারি) বেলজিয়ামের রানির বাংলাদেশ সফর নিয়ে এক প্রজ্ঞাপন জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে বলা হয়েছে, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২ এর দফা ক’তে দেওয়া ক্ষমতাবলে, বেলজিয়ামের রানি মাথিল্ডেকে বাংলাদেশ সফরকালে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ৬ ফেব্রুয়ারি সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে রানি মাথিল্ডের। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানিকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সফরে মাথিল্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাংলাদেশ সফরকালে রানির সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি নৈশভোজের আয়োজন করার কথা রয়েছে। যদিও রানির বাংলাদেশ সফরকালে সরকারের গুরত্বপূর্ণ কাজে দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ড. মোমেনের। সেক্ষেত্রে রানির সম্মানে নৈশভোজের দায়িত্ব দেওয়া হতে পারে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন বা উপযুক্ত ব্যক্তিকে।
রানির সফরে মূল ফোকাসের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রানির এরিয়াস অব ইন্টারেস্ট হচ্ছে মেন্টাল হেলথ। এটা তার প্রাইমারি ফোকাস।
তারই পরিপ্রেক্ষিতে রানি মাথিল্ডে দেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন করবেন। সেখানে তিনি গার্মেন্টস কর্মীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে জানবেন। রানি নারায়ণগঞ্জের ইউনিসেফের একটি স্কুল পরিদর্শন করবেন। এর বাইরে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তিনি তার ফোকাস এরিয়া নিয়ে নারী রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপ করবেন। এছাড়া তিনি খুলনায় যাবেন। সেখানে ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শন করে সেখান থেকে উপকৃতদের সঙ্গে কথা বলবেন। মাথিল্ডে তাদের কাছে জানতে চাইবেন, কীভাবে ওই প্রকল্প থেকে তারা সুবিধা পাচ্ছেন।
রানির সফরে গুরত্ব বোঝাতে গিয়ে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, রানির সফর জাতিসংঘের এসডিজি বিষয়ক হলেও এ সফরকে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রানি বলে কথা। একজন রানিকে রানির মতো করেই সম্মান দিতে চায় বাংলাদেশ।
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক











