ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
আগামী ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পূর্তি হবে পাঁচ দশক। ইতিহাসের এই সন্ধিক্ষণ উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৬ ডিসেম্বর তিনি ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন।
শনিবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ পাঠিয়েছেন। ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিয়ে এখনও দুদেশের উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলেও জানান এ কর্মকর্তা।
কূটনৈতিক সূত্র বলছে, ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর তিন দিনের হতে পারে। তিনি ১৫ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি যোগ দিবেন। এরপরের দিন তিনি দেশে ফিরে যাবেন।
চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের এটি প্রথম বাংলাদেশ সফর।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











