ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ১৪:৫৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

ঢাকায় ইউএনএইচসিআরের ডেপুটি হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ডেপুটি হাইকমিশনার কেলি টি ক্লেমেন্টস ছয় দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) ইউএনএইচসিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংস্থা‌টি জানায়, আন্তর্জাতিক সমর্থন স্থিতিশীল করতে বাংলাদেশ সফরে এসেছেন ইউএনএইচসিআরের ডেপুটি হাইকমিশনার কেলি টি ক্লেমেন্টস।

সফরে তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান কার্যক্রম ও সহায়তার বিষয়ে আলোচনা করবেন।

রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের আশা সম্পর্কে সরাসরি ও গভীরভাবে বোঝার জন্য তাদের সঙ্গে দেখা করবেন ডেপুটি হাইকমিশনার। এছাড়া রোহিঙ্গা শরণার্থী নিয়ে কাজ করা দাতাগোষ্ঠী, সুশীল সমাজ এবং অংশীদার সংস্থাগুলোর সঙ্গেও তিনি আলোচনা করবেন।

সংস্থাটি জানায়, ছয় দিনের সফরে ডেপুটি হাইকমিশনারের সঙ্গে থাকবেন সংস্থা‌টির ব্যাংককে নিযুক্ত ব্যুরো ডিরেক্টর ইন্দ্রিকা রাতওয়াতে।


ইউএনএইচসিআর-এর ডেপুটি হাইকমিশনার হিসেবে বাংলাদেশে কেলি ক্লেমেন্টের এটি তৃতীয় সফর। তিনি ১৯৯২ সালে কক্সবাজারে ইউএনএইচসিআরের হয়ে কাজ করেছেন।