ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১২:১৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়

ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে সারাহ কুককে নিয়োগ দিয়েছে ব্রিটিশ সরকার। তিনি বর্তমান হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হবেন।
সারাহ কুক আগামী এপ্রিল-মে মাসে ঢাকায় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন। ব্রিটিশ সরকার এক বিজ্ঞপ্তিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) এই নিয়োগের কথা জানায়।
সারাহ কুক বর্তমানে যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে আছেন। তার আগে ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ব্রুনাইয়ে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।