ঢাকায় পৌঁছেছেন থাই রাজকুমারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:০৭ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার
চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন থাই রাজকুমারী মহাচক্রী শিরিনধরন। আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে রাজকুমারী ও তার সঙ্গীদের বহনকারী একটি ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে সফরে এলেন থাই রাজকুমারী।
রাজকুমারী মহাচক্রীকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পর থাই রাজকুমারী হোটেল র্যাডিসনে যান। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ৩০ মে রাজকুমারী চট্টগ্রাম পরিদর্শনে যাবেন এবং সেখানে পাহাড়ের ক্ষয়রোধ করে দূষণ ও ধস ঠেকাতে জাদুর ঘাস খ্যাত বিন্না ঘাস বা ভেটিভার সেন্টারসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর আগে রাজকুমারী মহাচক্রী শিরিনধরন ২০১০ এবং ২০১১ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন।
রাজকুমারী মহাচক্রী সিরিনধরনের বিগত সময়ের সফরের তুলনায় এই সফর অধিকতর গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম। তিনি বলেন, বঙ্গপোসাগরের তীরের দুটি দেশের মধ্যে এই সফর একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে পরিগণিত হবে।
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত











