ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১:০০:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ঢাকায় যেমন থাকবে আজকের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এতে আরও বলা হয়, এই সময়কালে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, জানুয়ারি মাসের শেষ দশকের আগেই আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও এখনই তারিখ নির্ধারিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আজ ও আগামী ২ দিন ঢাকাসহ সারাদেশেই গত ২-৩ দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।


এদিকে আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বলছে, আজ দেশের আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।