ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন শিক্ষাকপ্রতিষ্ঠানের মোট ১৪টি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১-১২টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা চলে।
পরীক্ষার্থীরা রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। কেন্দ্র গুলো হলো : ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়াার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সাবেক হোম ইকনোমিক্স কলেজ), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয় এবং নীলক্ষেত উচ্চ বিদ্যালয়।
পরীক্ষা সার্বিক পরিস্থিতি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
ঢাবির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজার ২৯টি। তার মধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।
ঢাবি সূত্রে থেকে জানা গেছে, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মাধ্যমে মানবিক শাখায় নিম্নলিখিত ২০টি বিভাগে ভর্তির জন্য আবেদন করে পরীক্ষা দিতে পারবেন এবং যোগ্যতা থাকা সাপেক্ষে নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তি হতে পারবেন।
কলা অনুষদের বিভাগগুলো হলো, বাংলা, দর্শন, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি, ইতিহাস এবং ইসলামিক স্টাডিজ। সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগগুলো হলো, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম। বিজ্ঞান অনুষদের বিভাগগুলো হলো, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং গার্হস্থ্য অর্থনীতি। বিজনেস স্টাডিজ অনুষদের বিভাগগুলো হলো, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

