ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:২৪:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

ঢাবিতে বাসের নিচ থেকে জীবিত নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে থেকে একটি বাসের নিচ থেকে জীবিত এক নবজাতককে (মেয়ে) উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্জন হলের সামনে বিশ্ববিদ্যালয়ের বেশকিছু বাস রাখা থাকে। দুপুরের দিকে হঠাৎ একটি বাসের নিচ থেকে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। পরে অনেকেই এগিয়ে গিয়ে নবজাতকটিকে দেখতে পায়। শিশুটি একটি লাল প্রিন্টের ওড়নায় মোড়ানো ছিল। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘ঢাবি ক্যাম্পাস থেকে একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। এটা একটি দুঃখজনক ঘটনা। এ বিষয়ে পরে পুলিশের সহায়তায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’