ঢাবি’র একাডেমিক অ্যাওয়ার্ড প্রাপ্তিতে নারীরা এগিয়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৫৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একাডেমিক অ্যাওয়ার্ড প্রাপ্তিতে নারী শিক্ষার্থীরা এগিয়ে রয়েছেন। ঢাবি’র ইতিহাসে গত এক দশকের বেশি সময় একাডেমিক প্রাপ্তির ধারাবাহিকতায় নারীরা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
প্রতি বছর ঢাবি’র বিভিন্ন ফ্যাকাল্টির ছাত্র-ছাত্রীদের ব্যাচেলর পরীক্ষায় চমৎকার ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মাননা ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই সম্মাননা প্রাপ্তির ক্ষেত্রে নারীরা এগিয়ে রয়েছেন।
দেখা গেছে, গত দশ বছর যাবত জীব বিজ্ঞান বিভাগের পুরস্কারপ্রাপ্ত মোট ৫৯৯ শিক্ষার্থীর মধ্যে ৩৯৮ জন (৬৬ শতাংশ) নারী।
বিভিন্ন গুণমান যাচাইয়ের পর বিশেষত কোনো প্রকার ফলোন্নয়ন পরীক্ষা ছাড়াই সিজিপিএ-এর গড়পরতা ৩ দশমিক ৭৫ ঠিক রাখার কারণে গ্রাজুয়েটরা এই সম্মাননার জন্যে বিবেচিত হন।
২০০৭ সালের ১০ বছর আগের দিকে তাকালে দেখা যাবে জীব বিজ্ঞানে অনার্স পরীক্ষায় মোট ৭১ জন ডীন অ্যাওয়ার্ড পেয়েছেন। এর মধ্যে ৩৫ জন নারী শিক্ষার্থী (৪৯ শতাংশ)। ২০০৮ সালে ৪৮ থেকে ৪১ জন পুরুষ শিক্ষার্থী ডীন অ্যাওয়ার্ড পেয়েছেন।
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত অ্যাওয়ার্ড প্রাপ্ত নারী শিক্ষার্থীর শতকরা হার যথাক্রমে, ৮৪, ৬০, ৭৯,৭২, ৭০, ৭৬, ৬৮ ও ৭০ শতাংশ।
২০০৭ সালের ৬ ডিসেম্বর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৫৭ জন নারী অ্যাওয়ার্ড পান। এ অ্যাওয়ার্ড পেয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রহিমা খাতুন। তিনি সিজিপিএ ৪ দশমিক ০০-এর মধ্যে ৩ দশমিক ৮৬ পেয়ে সম্মাননা পেয়েছেন। ওই বছর ২৪ শতাংশ পুরুষ শিক্ষার্থী সম্মাননা পান।
এ প্রসঙ্গে রহিমা বলেন, নিয়মিত অধ্যবসায় ও ক্লাসে যথাযথ মনোনিবেশ করেই আমি লক্ষ্যে পৌঁছতে পেরেছি।
২০১৭ সালের ১৮ অক্টোবর ব্যবসা শিক্ষা ফ্যাকাল্টি ডীনস্ অ্যাওয়ার্ড-২০১৭ আয়োজন করে। এখানে পুরস্কারপ্রাপ্ত ৯৪ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৫০ জন নারী। অর্থাৎ শতকরা ৫৩ শতাংশ নারী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নারী শিক্ষার্থীদের এই প্রাপ্তির নেপথ্যে বর্তমান সরকারের নারীর ক্ষমতায়নে চলমান কার্যক্রম প্রশংসার দাবি রাখে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজারো নারীদের রোল মডেল। তিনি উচ্চ শিক্ষা লাভে যথোপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্যে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যাতে উচ্চ শিক্ষা প্রাপ্তির ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের কোনো সমস্যার সন্মুখীন হতে না হয়।
সূত্র : বাসস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







