ঢাবির ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বে ৩৯ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা (গ) ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
‘গ’ ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থীর। ফলে আসন প্রতি লড়বেন ৩৯ জন ভর্তিচ্ছু।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ১২০ জন ভর্তিচ্ছুর শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থীর। এর মধ্যে বাণিজ্য শাখায় ৯৩০টি, বিজ্ঞান শাখায় ৯৫টি ও মানবিক শাখার জন্য বরাদ্দ ২৫টি। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।
নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছেন। এ ছাড়াও ক্যাম্পাসে খাবারের দাম বা অটোরিকশা ভাড়া বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে।
আগামী ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



