ঢামেকে মরিয়মের চিকিৎসা চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ মরিয়ম বেগমের (৩৬) চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলছে। তিনি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের বার্ন ইউনিটের ৪১২ নম্বর রুমে চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি স্বামীর নির্যাতনের শিকার হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন মরিয়ম বেগম। তার অবস্থা সংকটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে পাঠান। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে আবারো কালীগঞ্জ সরকারি হাসপাতালে ফিরে যান মরিয়ম। হাসপাতালে তিন দিন চিকিৎসার পর তাকে আবার ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় তাকে ঢাকায় পাঠানো হয়। তাকে উপজেলা সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের আর্থিক সহযোগিতা দিচ্ছে।
জানা গেছে, ব্র্যাকের লিগ্যাল সাপোর্টে নির্যাতনকারী স্বামী তমিজ উদ্দিনের (৫০) বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার জানান, গত সোমবার থেকে চার দিন ঘরে আটকে রেখে মরিয়ম বেগমের ওপর নির্যাতন চালায় স্বামী তমিজ উদ্দিন। এ সময় লোহার রড গরম করে তার স্পর্শকাতর অঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেয়া হয়। কেটে ফেলা হয় দুই স্তনের বোঁটা। ব্যাপক মারধর করা হয়।
খবর প্রকাশিত হলে বিষয়টি ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমানের নজরে আসে। কালীগঞ্জ সরকারি হাসপাতালে মরিয়মকে দেখতে যান তিনি। এ সময় তিনি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর পরামর্শ দেন।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে









