ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৬:১১:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ঢামেকের বাথরুমে পাওয়া সেই নবজাতক মারা গেছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হওয়া সেই মেয়ে নবজাতকটি মারা গেছে। গতকাল রোববার রাতে ঢামেকের পুরনো ভবনের নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ সোমবার ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোববার ভোরে নবজাতকটিকে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের গোসলখানা থেকে উদ্ধার করা হয়েছিল। তারপর তাকে এনআইসিইউতে রাখা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পরিচালক জানান, শিশুটির ওজন ছিল ৮০০ গ্রাম। পরিপূর্ণ বয়সের আগেই সে ভূমিষ্ঠ হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নবজাতকের মরদেহ মর্গে রাখা হয়েছে।