তদন্তের মুখে নাশতার টাকা ফেরত দেবেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২ জুন ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
নাশতার টাকা ফেরত দেয়ার ঘোষণা দিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। অভিযোগ উঠেছিল নিজ পরিবারের সকালের নাশতার জন্য প্রতি মাসে ৩৬৫ ডলার বিল নিচ্ছিলেন তিনি। এ নিয়ে সমালোচনাও শুরু হয়েছিল।
পুলিশ ঘোষণা দিয়েছিল, প্রধানমন্ত্রী সানা মারিন জনগণের করের টাকা থেকে অবৈধভাবে নিজের নাশতার জন্য ভর্তুকি নিচ্ছেন কি না, তা তদন্ত করা হবে। এরপর স্থানীয় একটি ট্যাবলয়েড এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাতে দাবি করা হয়, প্রধানমন্ত্রী সানা মারিন সরকারি বাসভবন কেসারান্টায় থাকলেও নিজ পরিবারের সকালের নাশতার জন্য প্রতি মাসে ৩৬৫ ডলার বিল নিচ্ছেন। এ নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন ৩৫ বছর বয়সী সানা। যদিও তার ভাষ্য, আগের প্রধানমন্ত্রীরাও এমন সুবিধা পেয়েছেন।
কিন্তু ওই ট্যাবলয়েডের প্রতিবেদনে আইন বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রীর সকালের নাশতার খরচ জনগণের করের টাকা থেকে দেয়ার বিষয়টি ফিনল্যান্ডের আইনের সাথে সাংঘর্ষিক হতে পারে।
দেড় বছর আগে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন মারিন। এরপর থেকে পরিবার নিয়ে সরকারি বাসভবনে রয়েছেন। ফলে মারিন যে পরিমাণ অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছেন তা একেবারে কম নয়। তিনি বলেছেন, ১৭ হাজার মার্কিন ডলার তিনি ফেরত দেবেন।
এ প্রসঙ্গে শনিবার এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘এই নাশতাসংক্রান্ত খরচের অর্থ আমি নিজে দেব।’ এ ছাড়া তিনি এ–ও বলেছেন, যে তদন্ত চলছে তা চলবে এবং এ–সংক্রান্ত কোনো নিয়মকানুন হালনাগাদ করার দরকার থাকলে তা–ও করা হবে।
নাশতার বিল বাবদ অর্থের তদন্তে বেশ বিরক্ত ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। গত মঙ্গলবার তিনি বলেন, ভবিষ্যতে এই অর্থ নেয়ার কোনো আগ্রহ তার নেই। এ ছাড়া এই তদন্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার পরিবারের খাবারের বিষয়টি নিয়ে যে তদন্ত হচ্ছে তার প্রতি দৃষ্টি রাখার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমার আছে।’
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










