তফসিলের প্রতিবাদে সারা দেশে হরতালের ডাক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
প্রতীকী ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালন করবে জোটটি।
আজ বুধবার জোটের অন্যতম শরীক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামীকাল বৃহস্পতিবারের সারাদেশব্যাপী অর্ধদিবস (৬টা-২টা) হরতাল সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সিপিবির এ কেন্দ্রীয় দুই নেতা নির্বাচন কমিশন ঘোষিত একতরফা এই তফসিল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবি জানান।
আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল ঘোষণার সময় সিইসি বলেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। মনোনপত্র বাতিল হলে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




