ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৯:৪৮:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

তরুণীকে মোটর সাইকেলে তুলে নিয়ে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক তরুণীকে (২২) বাড়ি থেকে মোটর সাইকেলে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাগর হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কাপড়কাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।

গ্রেপ্তার সাগর হাওলাদার উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভোজপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

ভুক্তভোগী ওই তরুণীর পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে নলছিটি উপজেলার ওই তরুণীকে বাসার সামনে থেকে সাগর ও তার এক সহযোগী জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে একটি বাগানের মধ্যে তাকে ধর্ষণ করে সাগর। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা এসে সাগরকে আটক করলেও পালিয়ে যায় তার সহযোগী। পরে পুলিশ এসে সাগরকে গ্রেপ্তার করে।

রাতেই মেয়েটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন। তিনি জানান, ভিকটিমের বাড়ি থেকে ঘটনাস্থল পাঁচ কিলোমিটার দূরে। সেখানে মোটর সাইকেলে করে ওই তরুণীকে নিয়ে যায় সাগর। ধর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।