ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২০:২১:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

তাজিনের শেষ স্ট্যাটাস : 'ভালোলাগা মুহূর্তগুলো স্মৃতি হয়ে যায়'

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৪৩ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ মৃত্যুর মাত্র ১৩ ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দিয়েছিলেন একটি স্ট্যাটাস। তাজিন আজ মঙ্গলবার বিকেল ৪টা ৩৪ মিনিটে মৃত্যুবরণ করেন। 

 

তিনি লিখেছিলেন, `ভালোলাগা মুহূর্তগুলো সবসময় স্মৃতি হয়ে যায়।`

 

তিনি লিখেছিলেন তার মনের কথা ব্যক্ত করে। কে জানত তাজিন নিজেই সবার কাছে স্মৃতি হয়ে থাকবেন। এখন আর কোন মুহূর্ত তাকে স্পর্শ করবেনা, সেই ভাললাগা না থাকলেও মানুষের ভালবাসা কিন্তু ঠিকই পেয়ে যাবেন তাজিন। পার্থক্য এতটুকুই তা সামনে দেখতে পারবেন না। এখন তিনি শুধুই স্মৃতি। তাকে নিয়ে চলছে পুরোনো স্মৃতির বন্দনা। কত বড় মনমানসিকতার অধিকারী হলে মানুষ এরকম একটা বাস্তব অনুভূতি লিখতে পারে। তবে কি তার মনেও হালকা দাগ কেটেছিল যে সামনে কিছু একটা হবে।

 

তাজিনের এ আকস্মিক মৃত্যুতে শোবিজে নেমে এসেছে শোকের ছায়া। তাজিনকে নিয়ে অভিনেত্রী শাহনাজ খুশি স্মৃতিচারণ করলেন। তিনি লিখেছেন, তাজিন! কোন ভাবেই বিশ্বাস করতে পারছি না! এমন করে সব শেষ হয়ে গেল? এই তো সেদিন, সর্বশেষ বিদেশিপাড়ার শুটিং সেটে সারাদিন কত কথা হলো! মনের সাথে, সময়ের সাথে অনেক কষ্ট করেছিস শেষদিন গুলো, যেখানে গেলি, সেখানে যেন শান্তি হয়।

 

প্রশ্ন জাগে, তাহলে কি জীবনের শেষ সময়ে তাজিন সময়ের সাথে অনেক কষ্ট করেছিলেন। তারই প্রেক্ষিতে ফেসবুকে দিয়েছিলেন সেই ভাষ্য!

 

তবে তাজিন পরপারে ভাল থাকুক, এ কামনাই সবার।