ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৬:৩০:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

তাপপ্রবাহে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ২০ মে ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে শ্রেণি কার্যক্রম চালু রাখা সংক্রান্ত নতুন কিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (১৯ মে) দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজ এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। 

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে শ্রেণি কার্যক্রম চালু অবস্থায় নিম্নে বর্ণিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্দেশনাগুলো হলো
>> পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলের প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখা।
>> শ্রেণি কার্যক্রম চলাকালে শ্রেণিকক্ষের সব দরজা-জানালা খোলা রাখা।
>> শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (যদি থাকে) সচল রাখা।
>> পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখা।
>> শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা।
>> শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে।
>> প্রয়োজনীয় খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা।
>> শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণিকক্ষে অবস্থান নিশ্চিত করা।
>> বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখে সে বিষয়টি নিশ্চিত করা।