ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৪:৩২:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

তারেক-জোবায়দার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ রোববার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ মে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ আদেশ দেন।

এর আগে, এদিন ইমরান আলী শিকদার ও সৈয়দ আজাদ ইকবাল নামে দুজন আদালতে সাক্ষ্য দেন। এরপর আদালত পরবর্তী সাক্ষ্যেগ্রহণের জন্য ২৮ মে নতুন দিন ধার্য করেন। এ নিয়ে এ মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল।

উল্লেখ্য, অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক, জোবায়দা ও সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। এরপর ২০০৯ সালে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ১ নভেম্বর তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের ৫ জানুয়ারি তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ এবং গত ১৩ এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে ব্যক্তিগত আইনজীবী থাকছে না।