তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
বিদিশা এরশাদ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে লিখেছেন খোলা চিঠি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই চিঠি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
চিঠিতে তিনি লিখেছেন, “আপনি আজ দেশের লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি এবং তরুণ প্রজন্মের কাছে আশা ও আধুনিকতার প্রতীক। তারা বিশ্বাস করতে চায়, আপনার নেতৃত্বে বাংলাদেশ আরও প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও অগ্রসর রাষ্ট্রে রূপান্তরিত হবে।”
বিদিশা তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো উল্লেখ করেছেন: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে বিনামূল্যে ইন্টারনেট, এবং ভবিষ্যতে “ঘরে ঘরে ফ্রি ইন্টারনেট”। কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ। ফ্যামিলি কার্ড চালু করা
এর পাশাপাশি তিনি বিনীতভাবে প্রশ্ন তুলেছেন: দেশব্যাপী বিনামূল্যে ইন্টারনেট কীভাবে বাস্তবায়ন সম্ভব? টেলিকম অপারেটরদের সঙ্গে সমন্বয় কেমন হবে? বাংলাদেশের জন্য কোন আন্তর্জাতিক মডেল সবচেয়ে উপযোগী?
বিদিশা কিছু বাস্তবসম্মত দিকনির্দেশনা দিয়েছেন: সারা দেশে পাবলিক ফ্রি ওয়াই-ফাই জোন সম্প্রসারণ। নিম্ন-আয়ের পরিবারের জন্য স্বল্পমূল্যে দ্রুত ইন্টারনেট। গ্রামাঞ্চলে শক্তিশালী নেটওয়ার্ক বিস্তার। শিক্ষার্থীদের জন্য বিশেষ ইন্টারনেট সুবিধা।
বিদিশা লিখেছেন, “আপনার প্রতিশ্রুতি তরুণ প্রজন্মের মনে প্রত্যাশা জাগিয়েছে। এটি বাস্তবায়নের স্বচ্ছ রূপরেখা জনগণের সামনে তুলে ধরলে আস্থা আরও বৃদ্ধি পাবে। আমি একজন স্পেশাল চাইল্ডের মা; আমার ছেলে এরিক যখন জানতে পেরেছে আপনি ঘরে ঘরে ফ্রি ইন্টারনেট পৌঁছে দেবেন, সে অত্যন্ত খুশি হয়েছে। যদিও তার নিজস্ব প্রয়োজন নেই, কিন্তু তার পড়াশোনা, গান-বাজনা সবই ইন্টারনেট নির্ভর।”
চিঠি শেষ করেছেন শ্রদ্ধাসহ: “একজন সচেতন নাগরিক; বিদিশা এরশাদ (এরিক এরশাদের মা)”।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











