তিউনিসিয়ায় নৌকাডুবিতে ৬৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ১১ মে ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, তিউনিসিয়ার কাছে ভূমধ্যসাগরে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, ওই নৌকাডুবির ঘটনায় আরও ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।
ওই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন, বৃহস্পতিবার লিবিয়ার জুয়ারা থেকে ওই নৌকাটি ছেড়ে যায় এবং প্রবল ঢেউয়ের মধ্যে পড়ে। চলতি বছর এটিই অভিবাসীদের বহন কোনও জলযান ডুবির সবচেয়ে ভয়াবহতম ঘটনা।
ইউএনএইচসিআর-র তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু হয়েছে।
ওই নৌকাডুবির পর তিউনিসিয়ার নৌবাহিনী অভিবাসীদের উদ্ধার করে এবং উপকূলে ফিরে আসার জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছে। ইউএনএইচসিআর জানিয়েছে, উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি জাহাজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনী। এসময় একটি মাছ ধরা নৌকা অভিবাসীদের উদ্ধার করছিল বলেও জানানো হয় ওই বিবৃতিতে।
এদিকে ওই নৌকার আরোহীরা সাব-সাহারান আফ্রিকা বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
ইউএনএইচসিআর-র একজন কর্মকর্তা ভিনসেন্ট কোচেটেল এক বিবৃতিতে জানিয়েছেন, যারা এখনও ভূমধ্যসাগর পাড়ি দিতে চায়; এই ঘটনা সেটিরই মর্মান্তিক এবং ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দেয়।
উল্লেখ্য, প্রতি বছর হাজার হাজার অভিবাসন প্রত্যাশী লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী এবং অব্যবস্থাপনার কারণে অনেকের মৃত্যু হয়।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











