ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২:০১:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ঘূর্ণিঝড় ‘তিতলি’র কারণে বৃষ্টি থাকবে আজও

অাবহাওয়া ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫২ পিএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার

ঘূর্ণিঝড় ‘তিতলি’র কারণে রাজধানীসহ দেশের কিছু কিছু অঞ্চলে আজ শুক্রবারও বৃষ্টি থাকবে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

এদিকে প্রবল ঘূর্ণিঝড় তিতলি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পূর্ব দিক অগ্রসর হয়ে ক্রমশঃ আরও দুর্বল হতে পারে।

গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বাংলাদেশের সমুদ্রবন্দর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ শুক্রবার আবহাওয়ার অধিদফতরের এব বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।