তিন করোনা রোগীর একজন বাড়ি ফিরে গেছেন: আইইডিসিআর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
দেশে নতুন কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। আক্রান্ত তিনজন রোগীর মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ দুজনের মধ্যে একজন বাড়ি ফিরে গেছেন। অন্যজন সুস্থ হলেও তার বাড়িতে কয়েকজন কোয়ারন্টাইনে থাকায় রোগীর অনুরোধে তাকে আপাতত হাসপাতালেই রাখা হচ্ছে।
শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসারে আক্রান্ত যেকোনো রোগীর ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার নমুনা পরীক্ষার ফলাফলে ভাইরাসের উপস্থিতি নেগেটিভ পাওয়া গেলে করোনামুক্ত ঘোষণা করা যায়। সে বিবেচনায় দুজন রোগীকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। আক্রান্ত আরেক রোগীর একবার নেগেটিভ এসেছে, আরেকবার নেগেটিভ পাওয়া গেলে তাকেও করোনামুক্ত ঘোষণা করা হবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ বলেন, আক্রান্তদের তিনি রোগী বলতে রাজি নন। আক্রান্তরা করোনাভাইরাসে আক্রান্ত হলেও শুরু থেকে সুস্থই ছিলেন। তাদের সামান্য জ্বর, হাঁচি ও কাশি ছিল।
এর আগে গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজন ইতালিফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










