তিল চাষে ঝুঁকছেন সদরপুরের কৃষকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ২৯ এপ্রিল ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ফলন ও দাম ভালো হওয়ায় ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অন্যান্য ফসলের পাশাপাশি তিলের আবাদের প্রতি ঝুঁকছে কৃষকরা।
অল্প পরিশ্রমের ফসল তিল। অন্যান্য ফসলের মতো তিল চাষে তেমন ঝামেলা নেই বললেই চলে। কীটনাশক ও সারও প্রয়োগ করতে হয় না। ফলন ভালো হলে বিঘা প্রতি পাঁচ থেকে ছয় মণ তিল পাওয়া যায়।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এ বছর সদরপুর উপজেলায় এক হাজার ২৬২ হেক্টর জমিতে তিল চাষ হয়েছে। উপজেলার সব এলাকাই তিল চাষের উপযোগী। তার মধ্যে চরবিষ্ণুপুর, আকটের চর, নারিকেল বাড়ীয়া, চর নাসিরপুর ও চর মানাইর ইউনিয়নের চরাঞ্চল তিল চাষের জন্য বেশি উপযোগী।
তিল চাষি আমিন সরদার (৫০) জানান, এক একর জমিতে তিল আবাদ করেছি। বারি তিল-৩ ও বারি তিল-৪ বীজ বপন করেছিলাম। ভালো ফলন হয়েছে, ফুলও এসেছে। আশা করছি, বিঘা প্রতি পাঁচ-ছয় মণ করে তিল পাব। সরকারি সহযোগিতা পেলে তিলের আবাদ বাড়াব।
সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় জানান, এ বছর এক হাজার ২৬২ হেক্টর জমিতে বারি তিল-৩ ও বারি তিল-৪ আবাদ করেছেন চাষিরা। ফলন ভালো হয়েছে। এ ফসল নিয়ে কৃষকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। আমরা তিল চাষিদের আগ্রহ বাড়াতে সরকারি সুযোগ সুবিধা অব্যাহত রাখব। তিল একটি লাভজনক ফসল হওয়াতে সদরপুর উপজেলায় দিনদিন তিলের আবাদ বৃদ্ধি পাচ্ছে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ






