তীব্র গরমে পুড়ছে ইউরোপ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
কেবল বাংলাদেশ নয়, এবার তীব্র গরমে পুড়ছে ইউরোপও। ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড, পর্তুগালে পড়তে চলেছে এই তাপপ্রবাহের প্রভাব। চলতি সপ্তাহেই এই দেশগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে কতদিন এই তাপপ্রবাহ চলবে তা বলতে পারেনি আবহাওয়া বিভাগ। তাই সব হাসপাতালকে সতর্ক থাকতে বলেছে ফরাসি সরকার।
আটলান্টিক সাগরে এই মুহূর্তে একটি ঝড় থমকে রয়েছে এবং মধ্য ও পূর্ব ইউরোপে উচ্চচাপ তৈরি হয়েছে। ফলে আফ্রিকা থেকে আসছে উষ্ণ হাওয়া। মাদ্রিদ, প্যারিস, বেলজিয়াম, ফ্রাঙ্কফুর্ট, বার্লিনের মতো শহরে আগামী ৬ দিন তাপমাত্রা ৩২ ডিগ্রির কাছাকাছি থাকবে। স্পেনে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জার্মানিতে তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
গতবছর তাপপ্রবাহে স্পেন ও পর্তুগাল বহু লোক মারা গিয়েছিলো। প্রচণ্ড খরায় পুড়েছিলো জার্মানি, সুইজারল্যান্ডে। আবহাওয়াবিদরা মনে করছেন, জুনেই গরমের এমন বাড়াবাড়ি বহু পুরোনো রেকর্ড ভেঙে দিতে পারে। গরম মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছে ইউরোপবাসী। মিউনিসিপ্যাল বিল্ডিংয়ে ‘কুল রুম’তৈরি করা হচ্ছে। রাতেও খোলা রাখা হচ্ছে সুইমিং পুল। পানীয় জলের কল, স্নান করার ফোয়ারাও তৈরি হচ্ছে দ্রুত। ঘরছাড়াদের জন্য পানীয় জল সরবরাহ করা হবে। জনগণকে জল ও সানস্ক্রিন সাথে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন।
এখনই ফ্রান্সের বহু জায়গায় তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে ঘুরছে। সপ্তাহের শেষের দিকে গরম আরও বাড়বে। পরিস্থিতি এতটাই বদলে গেছে যে, শীতল দেশ বলে পরিচিত স্ক্যান্ডেনেভিয়ার ডেনমার্ক, সুইডেনের সর্বোচ্চ তাপমাত্রাও ৩০ ডিগ্রিতে গিয়ে পৌঁছেছে। গরমের দাপট ইউরোপবাসীকে মনে করিয়ে দিচ্ছে ২০০৩ সালের গ্রীষ্মকে। সে বার প্রচণ্ড গরমে ১৫ হাজার মানুষ মারা গিয়েছিল।
২০০৩ সালের জুনে দক্ষিণ ফ্রান্সে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রিতে পৌঁছেছিল। সেটাই ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা।
২০১৫ সালে জার্মানিতে তাপমাত্রা ৪০.৩ ডিগ্রিতে উঠেছিল। এবার সেই রেকর্ডও ভেঙে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় বিদ্যুতের চাহিদা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে জনগণের বিদ্যুৎ চাহিদা মেটাতে সংশ্লিষ্ট দপ্তরগুলি তৈরি রয়েছে বলেও জানা গেছে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







