তীব্র তুষারঝড়ে ইউরোপজুড়ে জনজীবন বিপর্যস্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ভয়াবহ রকমের তুষারঝড়ের কবলে পড়েছে জার্মানি ও সুইডেনসহ পুরো ইউরোপ। গত তিনদিন ধরে প্রবল তুষারপাত ও তুষারঝড় বইছে ইউরোপজুড়ে। প্রচণ্ড ঠান্ডা ও বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
চলতি মাসের শুরু থেকেই ইউরোপে তাপমাত্রা বেশ কম। নতুন করে সৃষ্ট মেরু ঘূর্ণির ফলে তীব্র ঠান্ডায় ইউরোপের দেশগুলোতে বিপর্যয় নেমে এসেছে। অনেক দেশে প্রাণহানির ঘটনাও ঘটছে। গত শনিবার রাত থেকেই উত্তর, মধ্য ও দক্ষিণ ইউরোপে তাপমাত্রা মাইনাস ১০ থেকে মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, এই বছরের শীতে প্রথমবারের মতো রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়েছে। এ সপ্তাহজুড়ে তাপমাত্রা আরও কমতে থাকবে। তীব্র শীত ও তুষারপাতের কারণে মধ্য ইউরোপের বেশ কিছু বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাস্তাঘাট পিচ্ছিল হওয়ার কারণে বহু জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটেছে।
ভারী তুষারপাত এবং পিচ্ছিল আবহাওয়ার কারণে সোমবার রাতে পূর্ব ফ্রান্সে প্রায় দুই হাজার গাড়ি মহাসড়কে আটকা পড়ে। ফ্রান্স-সুইজারল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় ৪০ গাড়িতে থাকা লোকজনকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। সীমান্তের বেলগ্রাডস এবং মন্ট ব্লাঙ্ক মহাসড়ক টানেলে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। বিগত ১০ বছরের তুলনায় হল্যান্ডে রেকর্ড তুষারপাতের ঘটনা ঘটেছে। জার্মানি এবং হল্যান্ডের মধ্যে দূরপাল্লার ট্রেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
তিন দিন ধরে অবিরাম তুষারপাতের কারণে জার্মানির হামবুর্গ, সিলসভিগ হোলস্টাইন, থুরিংগেন, নিদারসাক্সেন, মেকলেনবুর্গ ফরপমেন ও নর্থ রাইন ভেস্টফালেন রাজ্যগুলোতে বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাতে জার্মানির কয়েকটি মহাসড়কে বেশ কিছু গাড়ি তুষারে আটকা পড়ে। পরে মহাসড়ক পুলিশ গাড়িতে থাকা লোকজনকে উদ্ধার করেছে। ডর্টমুন্ড শহরের নিকটবর্তী মহাসড়কে বড় ট্রাক আটকা পড়লে চালকদের কম্বল ও খাদ্য বিতরণ করেছে পুলিশ।
জার্মানির যোগাযোগ ও পরিবহনমন্ত্রী আন্দ্রেয়াস শিউইয়ার উত্তর এবং মধ্য জার্মানির মধ্যবর্তী রাজগুলোর নাগরিকদের বুধবার পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। সূত্র : রয়টার্স।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










